Home বিনোদন আমি মাহিকে নিয়ে প্রতিমন্ত্রীর কাছে যাইনি: ইমন

আমি মাহিকে নিয়ে প্রতিমন্ত্রীর কাছে যাইনি: ইমন

0
198

বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের ওপর ভিত্তি করেই এখন নেট দুনিয়া উত্তাল। মূলত ফোনালাপ এটি। যেখানে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অন্য প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

 

সেই ফোনালাপে অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। চিত্রনায়ক ইমনকে তিনি বলেন, ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান।

 

এদিকে ভাইরাল হয়ে যাওয়া ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নায়ক ইমন। তাকে নিয়ে অনেক ট্রলও হচ্ছে। এ অবস্থায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

 

ইমন বলেন, ঘটনাটা দেড় বছর আগের। আমাদের ‘ব্লাড’ সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে তিনি ফোন দেন। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোন অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন, সেটা বোঝা যায়। ’

 

ওই ফোনালাপে ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন। এছাড়া অশ্লীল ভাষায় মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করতে শোনা যায় তাকে।

 

এ প্রসঙ্গে ইমন গণমাধ্যমকে বলেন, ‘আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাবো? এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবেন? আমি যে তাকে (মাহি) নিয়ে গেছি, এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি। আমি শুধু সামাল দেওয়ার চেষ্টা করেছি। ’

 

বিষয়টি নিয়ে মাহির প্রতিক্রিয়া প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘মাহিকে যে এভাবে প্রতিমন্ত্রী গালি গা লাজ করেছেন, আমি জানতাম না। মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশনই নেই। ’

 

এরপর বিষয়টি নিয়ে মাহির সঙ্গে ইমনের আর আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়া ফোনালাপটির পর ইমন ও মাহি দু’জনই নিজ নিজ বাসায় চলে যান বলেও জানান এই অভিনেতা।

 

এ বিষয়ে অনেক চেষ্টা করেও প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

নায়িকা মাহির সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি সৌদি আরবে স্বামীসহ ওমরাহ পালন করতে গেছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here