Home বিনোদন অস্ত্রোপচারের পর মুখ খুললেন প্রিয়াঙ্কা

অস্ত্রোপচারের পর মুখ খুললেন প্রিয়াঙ্কা

0
94

বিনোদন ডেস্ক- শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কলকাতার রাজারহাটে শুটিং করছিলেন তিনি। হঠাৎ সেটে ঢুকে পড়ে একটি বাইক। নেশাগ্রস্ত চালক সরাসরি আঘাত করে প্রিয়াঙ্কাকে।

 

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিয়ে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা-অর্জুন। সিরিজের নাম ‘মহাভারত মার্ডারস’। গুরুতর আহত হয়েছেন প্রিয়াঙ্কা। তার পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) প্রিয়াঙ্কা পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

 

অস্ত্রোপচারের পর অনেকটাই ভালো আছেন প্রিয়াঙ্কা সরকার। তার পায়ের হাড় জোড়া লাগানো হয়েছে। বসানো হয়েছে প্লেট। অস্ত্রোপচার করতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। আরও দু’দিন ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন প্রিয়াঙ্কা। তারপর ফিরবেন বাড়ি। ধারণা করা হচ্ছে, বুধবার হাসপাতাল ছাড়বেন এ নায়িকা।

 

এদিকে, দুর্ঘটনাটির পর প্রথমবার সামাজিক মাধ্যমে পাওয়া গেল প্রিয়াঙ্কাকে। যেখানে তিনি নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন।

 

এই অভিনেত্রী লেখেন, ‘দুর্ঘটনার কবলে পড়েছিলাম, সে কারণে অস্ত্রোপচার হয়েছে। সব রকম সম্ভাব্য চিকিৎসা আমি পেয়েছি। এখন আগের তুলনায় বেশ ভালো আছি। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। ’

 

একই সঙ্গে যারা তার খোঁজ-খবর নিয়েছেন এবং প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here