রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক- টলিউডের আলোচিত জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক আর নায়িকার এই জুটি টলিপাড়ায় দারুণ জনপ্রিয়! ভক্তরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন—রাজশ্রী। তারা কখন কী করছেন, কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন সবকিছু নিয়ে মানুষের কৌতূহল একটু বেশি। রাজ-শুভশ্রীও ব্যাপারটা বেশ উপভোগ করেন।

 

শহরে শীতের আমেজ, তার দোসর হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে, তবে নেটদুনিয়ায় উষ্ণতা চড়াচ্ছেন রাজ-শুভশ্রী। আদরের চাদরে হামেশাই পরস্পরকে মুড়ে দেন এই জুটি। এই মামলায় কুছ পরোয়া নেই তাঁদের, ক্যামেরা চালু আছে কিনা সেই খেয়াল রাখেন না এই দম্পতি।

 

শনিবার ঘরোয়া পার্টিতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী। আর সেই হাউজ পার্টির ফাঁকেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল জুটিকে। লাভ আজ কাল ছবির ‘সায়েদ’ গানে পরস্পরকে বাহুডোরে আগলে নাচছিলেন দুজনে। শুভশ্রীর পরনে ডেনিম শর্টস, আর সবুজ রঙা সোয়েট টি-শার্ট, রাজের দেখা মিলল ঘন নীল রঙা ফ্লুল স্লিভস শার্ট আর ব্লু ডেনিম।

 

নাচের মধ্যেই কখনও শুভশ্রী রাজকে জাপটে ধরে তাঁর ঠোঁটে চুমু খেলেন, কখনও আবার বউয়ের সঙ্গে লিপ লকে মজে ব্যারাকপুরের তারকা বিধায়ক। আর রোম্যান্টিক এই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন অভিনেত্রী বরখা বিসত।

 

হু হু করে ভাইরাল সেই ভিডিও। রাজ-শুভশ্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব আরব সাগর পারের এই নায়িকার। সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দিতেই আপতত কলকাতায় বরখা। অভিনেত্রীর ভাঙা দাম্পত্য নিয়ে চর্চার শেষ নেই, তবে রাজ-শুভশ্রীর রোম্যান্স দেখে মুগ্ধ বরখা। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করে বরখা লিখেছেন, ‘এই দুজন মানুষ হল ভালোবাসা’।

 

গত বছর সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী। নায়িকার এখন যাবতীয় ব্যস্ততা এক বছরের ছেলেকে ঘিরেই। কিন্তু এই সবরে মাঝেও বরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না তিনি। ইউভানকে সামলে ঠিক সময় বার করে নেন নিজেদের জন্য। কেরিয়ার, সন্তান, সংসার- তিনটে দারুণভাবে ব্যালেন্স করছেন শুভশ্রী।

 

ভিডিও দেখুন এখানে- 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *