Home ফিচার এবার লাল কার্ড হাতে আন্দোলনে শিক্ষার্থীরা

এবার লাল কার্ড হাতে আন্দোলনে শিক্ষার্থীরা

0
97

নজর২৪, ঢাকা- নিরাপদ সড়কের দাবি, রাস্তায় চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

 

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

 

আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এজন্য তারা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছেন।

 

এর আগে গতকাল শুক্রবার ১১ দফা দাবিতে রামপুরায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল কর্নারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

 

খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেন। ১১ দফা দাবিতে নানা শ্লোগান দেন তারা।

 

পরে ওই সমাবেশ থেকে সড়ক দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, শর্তহীনভাবে গণপরিবহনে হাফভাড়া কার্যকর ও গাড়িচাপায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদসহ নিরাপদ সড়কের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here