Home বিনোদন জীবন সাপলুডুর কোর্ট: পরীমণি

জীবন সাপলুডুর কোর্ট: পরীমণি

0
177

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির তুমুল চর্চিত নায়িকার নাম পরীমণি। আগে তাকে নিয়ে চর্চা হতো সিনেমা পাড়া এবং নিজের সিনেমার দর্শকদের মাঝে। কিছুদিন ধরে সেটা ছাড়িয়ে দেশের সব মহলেই চর্চা হচ্ছে তাকে নিয়ে। মূলত মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে নিয়ে এ চর্চা শুরু।

 

গত কয়েক মাসে তার জীবনে ঘটেছে ছন্দপতন। যার সঙ্গে অভিনয়ের তেমন একটা যোগ নেই বললেই চলে। তাকে পরিচিত হতে হয়েছে কোর্ট-কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, রিমান্ড, বাদি-বিবাদি এই শব্দগুলোর সঙ্গে।

 

কখনও থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেফতার, কখনও রিমান্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে লাস্যময়ী এই চিত্রনায়িকাকে। জীবন সাপলুডুর কোর্ট- পরীমনি তার ফেইসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

 

বিভিন্ন সময় কারণে-অকারণে পরীমণিকে হয়েছেন সমালোচিত। নিন্দুকের কথায় কান না দিয়ে রুপালি জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

 

জীবনের ঘটে যাওয়া এসব ঘটনার তোয়াক্কা না করে সিনেমার কাজে ধ্যানমগ্ন হয়ে থাকতে চাচ্ছেন তিনি। আগামী দিনের সেই আগের লাইট, ক্যামেরা আর অ্যাকশেন নিয়েই তিনি ব্যস্ত থাকতে চাচ্ছেন। ডুবে আছেন স্ক্রিপ্টের নতুন নতুন সব চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here