Home বিনোদন নায়ক রোশানের সঙ্গী হলেন প্রিয়মনি

নায়ক রোশানের সঙ্গী হলেন প্রিয়মনি

0
284

বিনোদন ডেস্ক- সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন প্রিয়মনি। বিজ্ঞাপনে মডেল হওয়ার পাশাপশি অভিনয় করেছেন দুটি সিনেমায়। এর মধ্যে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। নায়ক নিরবের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

এবার রোশানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়মনি। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করবেন তারা।

 

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকদার। মঙ্গলবার (৩০ নভেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।

 

সিনেমার নাম চূড়ান্ত না হওয়ার কারণ জানতে চাইলে প্রযোজনা সূত্র জানায়, সিনেমার নাম ও চিত্রনাট্য চূড়ান্ত করেই আনা হয়েছিল, কিন্তু চুক্তি হওয়ার আগে যে মিটিং হয় সেখানে অনেকের মনে হয়েছে নাম ও চিত্রনাট্যে কিছু পরিবর্তন দরকার। তাই নামটি পরিবর্তন করা হবে। যখন মহরত করা হবে, তখন নামটি জানিয়ে দেয়া হবে।

 

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, ‘আমি সব নির্মাণের ক্ষেত্রেই টিমওয়ার্কে বিশ্বাস করি। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি, এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

 

চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের তিনটি কাজ করতে যাচ্ছি। আমি অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি।’

 

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, ‘সিনেমার গল্প শুনেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প এটি। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি, সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন।’

 

খুব শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here