Home বিনোদন আমেরিকায় একসঙ্গে শাকিব খান ও নারগিস ফাখরি

আমেরিকায় একসঙ্গে শাকিব খান ও নারগিস ফাখরি

0
511

বিনোদন ডেস্ক- আগামী ৪ ডিসেম্বর যুক্তরাস্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড। এতে ফের মুখোমুখি হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি।

এর আগে ২০১৯ সালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিএম ফিল্মস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার যাত্রা শুরুর দিনে বলিউড থেকে এসেছিলেন নারগিস ফাখরি। সেই মঞ্চে হাজির ছিলেন শাকিব খানসহ ঢাকার একঝাঁক তারকা। সেই মঞ্চে একসঙ্গে প্রথমবার দেখা যায় শাকিব-ফাখরিকে।

গুঞ্জন উঠেছিল তাদের দু’জনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। করোনা মহামারির ফেরে পড়ে সে উদ্যোগে কিছুটা ভাটা পড়লেও প্রায় দু’বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছেন দুই মহাতারকা।

নিউইয়র্কের জ্যামাইকা শহরের অ্যামাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ডের তারকাবহুল এ অনুষ্ঠান। এতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের ছোট ও বড়পর্দার তারকারা।

উপস্থিত থাকছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরিও। ইতিমধ্যেই ভিডিও বার্তায় নারগিস ফাখরি খবরটি নিশ্চিত করেছেন। অন্যদিকে, শাকিব খান ইতিমধ্যেই অবস্থান করছেন নিউইয়র্কে।

জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে ৩ ডিসেম্বর গালা নাইটে রেড কার্পেটে হাঁটবেন তারকারা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি জমকালো এ আয়োজনে পারফর্ম করবেন তারকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here