Home জাতীয় আগামীকাল দুপুরে বিএনপির সমাবেশ

আগামীকাল দুপুরে বিএনপির সমাবেশ

0
162

নজর২৪, ঢাকা- খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ হবে।

 

সোমবার (২৯ নভেম্বর) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুপুর ১টায় নয়াপল্টনে সমাবেশ হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। রবিবার (২৮ নভেম্বর) মেডিক্যাল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছে তা উদ্বেগজনক।’

 

‘সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলেছেন। প্রচণ্ড এক ঝুঁকির মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন। দেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে তার বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন।’ উল্লেখ করেন রিজভী।

 

সংবাদ সম্মেলনে হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here