Home আলোচিত বাইক না পেয়ে ইভ্যালির এমডির বিরুদ্ধে ৩ যুবকের মামলা

বাইক না পেয়ে ইভ্যালির এমডির বিরুদ্ধে ৩ যুবকের মামলা

0
156

নজর২৪ ডেস্ক- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যা‌লির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রাসে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে তিন‌টি চেক প্রতারণা মামলা হ‌য়ে‌ছে।

 

রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অতিরিক্ত প্রধান মুখ্য বিচারিক হাকিম আদাল‌তের বিচারক পৃথক তিন‌টি মামলা আমলে নি‌য়ে সমন জা‌রি ক‌রে।

 

আদাল‌তের বেঞ্চ সহকা‌রী মো. চার্চিল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

বাদীপ‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান জানান, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের কা‌ছে প্রদান ক‌রেন। এর বিপরী‌তে চেক প্রদান করা হ‌লেও চেক নি‌য়ে ব্যাংকে যাওয়া হ‌লে সেই চেক ফেরত দেয় ব্যাংক কতৃপক্ষ।

 

প‌রে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠানো হ‌লেও কো‌নো সদুত্তর না মেলায় পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here