Home দেশের খবর নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

0
162

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮নভেম্বর) সকাল ১১ টায় নান্দাইল বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামিলীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থী হাসান মাহমুদ জুয়েল কর্তৃক গত ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম ও চন্ডিপাশা ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূইয়াকে বহিস্কারের দাবি জানানো হয়।

 

সেই সংবাদ সম্মেলনের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেম উদ্দিন ফকির, আমিনুল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক নাজিমউল্লাহ লিটন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া প্রমুখ।

 

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ উত্তপ্ত থাকায় পুলিশের হস্তক্ষেপে মানবন্ধন সংক্ষিপ্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here