Home বিনোদন নিজেকে নিজে বিয়ে করা সেই মডেল এখন ডিভোর্স চান!

নিজেকে নিজে বিয়ে করা সেই মডেল এখন ডিভোর্স চান!

0
122

বিনোদন ডেস্ক- আর কোনো পুরুষকেই সঙ্গী হিসেবে বিশ্বস্ত মনে হচ্ছিল না তার। তাই তিন মাস আগে নিজেকেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই একক ‘দাম্পত্যে’ও চিড় ধরেছে। বিয়ের তিন মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন ৩৩ বছরের ব্রাজিলীয় মডেল ক্রিস গ্যালেরা।

 

গত সেপ্টেম্বর মাসে নিজেকে বিয়ে করেছিলেন ক্রিস। সাও পাওলোর গির্জায় বসেছিল বিয়ের আসর। একটু খোলামেলা পোশাক পরেই ক্রিস বিয়ে করতে এসেছিলেন। গির্জার সামনে ফুল হাতে ছবিও দিয়েছিলেন। যেমন বিয়ের পর নবদম্পতি দিয়ে থাকেন। তার পর থেকে ৯০ দিনও কাটল না। নতুন বিয়ের মধুচন্দ্রিমা পর্বই শেষ হওয়ার কথা নয় এখনও।

 

এরই মধ্যে ক্রিস জানিয়েছেন, তার বিচ্ছেদ চাই। কারণ, তিনি বিশেষ একজনের প্রেমে পড়েছেন। তবে এই বিশেষ এক জনটি কে? ক্রিস তা জানাননি।

 

তিনি বলেছেন, ‘যত দিন সম্পর্কটা ছিল আমি বেশ সুখীই ছিলাম। তবে বিশেষ এক জনের সঙ্গে দেখা হওয়ার পর আমি আবার নতুন করে প্রেমে আস্থা ফিরে পেয়েছি।’

 

যদিও সেপ্টেম্বরে আত্মপ্রেমে মগ্ন ক্রিস জানিয়েছিলেন, ‘আমি আসলে এতদিন একাকীত্বকে ভয় পেতাম। কিন্তু এত দিনে বুঝেছি নিজেকেও ভালোবাসতে শেখা উচিত। আর এটা বুঝেছি বলেই আমি নিজেকে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : মিরর।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here