Home বিনোদন অবশেষে জানা গেল প্রিয়াঙ্কার নাম পরিবর্তনের কারণ

অবশেষে জানা গেল প্রিয়াঙ্কার নাম পরিবর্তনের কারণ

0
141

বিনোদন ডেস্ক- আমেরিকার পপ গায়ক নিক জোনাস এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালে বিয়ে করেন দুই তারকা। তারপর থেকেই তাঁদের ইনস্টাগ্রাম, টুইটার প্রেমের রঙে রাঙা হয়ে উঠেছে। প্রেমের উদ্‌যাপনে ক্লান্তি নেই তারকা দম্পতির।

 

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নাম থেকে স্বামীর পদবি বাদ দিয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকে এটি নিয়ে শুরু হয় আলোচনা।

 

গুঞ্জন ওঠে, স্বামী নিক জোনাসের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণে এটি করেছেন প্রিয়াঙ্কা। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এর পেছনে কারণ সম্পর্কে জানানো হয়েছে।

 

জানা গেছে, পেশাগত কারণেই নামের এই পরিবর্তনটি করেছেন প্রিয়াঙ্কা। এক জ্যোতিষীর পরামর্শে এটি করেছেন তিনি। এমনকি খুব শিগগির তার নাম থেকে ‘চোপড়া’ পদবিও বাদ দেবেন এই অভিনেত্রী। কারণ তিনি শুধু প্রিয়াঙ্কা নামেই পরিচিত হতে চাইছেন।

 

বর্তমানে নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘নিক ও প্রিয়াঙ্কা একসঙ্গে অনেক ভালো আছে। সত্যি বলতে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here