Home বিনোদন ছাড়পত্র পেল নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা

ছাড়পত্র পেল নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা

0
236

বিনোদন ডেস্ক- সেন্সর ছাড়পত্র পেল অনন্য মামুন পরিচালিত নিরব-মিথিলা জুটির প্রথম চলচ্চিত্র অমানুষ। বৃহস্পতিবার সকালে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এ দিন দুপুরেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও নায়ক দুজনই।

 

একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হলেও অমানুষ–এর মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছেন নিরব-মিথিলা।

 

গত মার্চে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। লকডাউনের আগে প্রায় ৯৫ শতাংশ শুটিং শেষ হয়। আগস্টের মাঝামাঝিতে শেষ হয় সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণ।

 

কবে নাগাদ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘আশা করছি ডিসেম্বরেই মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেয়া হবে।’

 

সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলা আছেন বিদেশফেরত বাংলাদেশি নারীর চরিত্রে। সুন্দর বাংলাদেশের একটি তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা, কিন্তু তিনিও থেমে যাওয়ার পাত্রী নন।

 

নিরব বলেন, ‘এর সিনেমায় ভিন্ন এক রূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। চুল আমার অনেক শখের। কিন্তু চরিত্রের প্রয়োজনে জন্য কেটে ফেলতে হয়েছে। চেষ্টা করেছি ভালো একটি কাজের সঙ্গে থাকতে। আশা করি দর্শকরা দারুণ কিছু দেখতে পাবেন।

 

সিনেমাটিতে নিরব-মিথিলার সঙ্গে আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী সুজন, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু ও আনন্দ খালেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here