আদালতে মুখোমুখি মামুনুল হক-ঝর্ণা

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধ র্ষ ণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মুখোমুখি হয়েছেন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

 

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. শাহীন উদ্দিনের আদালতে তারা মুখোমুখি হন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ সাক্ষ্যগ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, মামুনুলের বিরুদ্ধে ধ র্ষ ণ মামলায় সাক্ষ্য দিতে বাদী জান্নাত আরা ঝর্ণা আদালতে উপস্থিত রয়েছেন। বাদী জান্নাত আরা ঝর্ণা আদালতে উপস্থিত রয়েছেন।

 

আসামিপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ ও একেএম ওমর ফারুক নয়ন।

 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুলকে। এর কিছুক্ষণ পরই জান্নাত আরা ঝর্ণা আদালতে আসেন। সাক্ষ্যগ্রহণ শেষে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে মামুনুল হককে।

 

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণার সঙ্গে একান্তে সময় কাটানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন মামুনুল। শুরুতে তিনি ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও পরে জানা যায়, ওই নারীর সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক নেই।

 

এরপর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামুনুলের নামে ধ র্ষ ণ মামলা করেন ঝর্ণা। এতে তিনি অভিযোগ করেন, মামুনুল বিয়ে করার প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। বিয়ে করবেন বলে আর করেননি।

 

এই মামলার আগেই ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এরপর সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

 

ঝর্ণার মামলার পর তাকে এই মামলাতেও গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ৩ নভেম্বর ধ র্ষ ণ মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *