ধ র্ষ ণ মামলায় নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

নজর২৪, নারায়ণগঞ্জ- ধ র্ষ ণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।

 

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে তোলা তাকে। বেলা ১২টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হবে। সাক্ষ্যগ্রহণ শেষে আবার কাশিমপুর কারাগারে নেয়া হবে।

 

এ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাও আদালতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় মামুনুলকে আদালতে তোলার পর ঝর্ণা তার করা ধ র্ষ ণ মামলায় সাক্ষ্য দেবেন। মামুনুলকে আনার কিছুক্ষণ পর ঝর্ণাও আদালত চত্বরে উপস্থিত হন।

 

এর আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করার ধ র্ষ ণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ প্রদান করা হয়।

 

চলতি বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। পরে ৩০ এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধ র্ষ ণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন ওই নারী। যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *