আমৃত্যু জনগণের সেবা করতে চান নৌকার মাঝি সাইফুল ইসলাম

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আমৃত্যু জনগণের সেবা করতে চান আসন্ন ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আঃলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

 

তাকে নৌকার মনোনীত প্রার্থী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আঃলীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্য, স্থানীয় সাংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও সাবেক সাংসদ চয়ন ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

জানা যায়, রবিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় ইউপি নির্বাচনের মনোয়নের চুরান্ত তালিকায় নৌকার প্রার্থী হিসেবে সাইফুল ইসলামের নাম থাকায় শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের জনসাধারণ উল্লাসে ফেটে পরে। সেই সাথে ইউনিয়নের বেশ কয়েক স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

 

মুঠোফোনে সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন আমি শেষ রক্তবিন্দু থাকতেও তার মূল্যায়ন করে যাবো। তার আস্থার প্রতিদান হিসেবে কোন কিছু দেওয়া সম্ভব না তবে আমি আমৃত্যু জনগণের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

 

তিনি আরো বলেন, জনগণ আমাকে ২বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোন মানুষ ভুলের উর্ধ্বে না। আমারো ভুল হতে পারে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দলমতের উর্ধ্বে থেকে ইউনিয়ন ও মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিজেকে উজার করে দেবো। শেষে তিনি প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপে উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ০৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *