বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি আবারও নিয়মিত হয়েছে চলচ্চিত্রে। সিনেমার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাওয়া যায় তাকে। আবার ঘোরাঘুরিও করে থাকেন নিয়মিত।
অন্যদিকে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি কাজের পরিপেক্ষিতে দেশ কিংবা বিদেশে নানা জায়গাতেই গিয়ে থাকেন। সম্প্রতি এই দুজনের একই জায়গায় হঠাৎ দেখা হয়ে গেছে। আর এমনটা ঘটলো বিমানে।
শনিবার (২০ নভেম্বর) সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারী জেলার সৈয়দপুরে যাচ্ছেন দু’জন। সেখানে দেখা হয়ে যায় তাদের।
অপুবিশ্বাস সেই ছবি নিজে ক্যামেরাবন্দি করে রাখেন। তার ভ্যারিফাইড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দিপু আপা’।
ছবিতে অপুর পরনে রয়েছে সাদা, কালো ও গোলাপি রঙের শীতপোশাক; কোলে জড়িয়ে রেখেছেন কালো রঙের একটি ব্যাগ। অন্যদিকে দীপু মনি জড়িয়ে রেখেছেন একটি শাল।
যদিও ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন তারা, কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষামন্ত্রী গেছেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিয়েছেন তিনি।
অন্যদিকে অপু বিশ্বাস গেছেন ব্যক্তিগত কাজে। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। যিনি অপুর সঙ্গে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায় কাজ করছেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে কী কথা হলো? জানতে চাইলে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘কাকতালীয়ভাবে দীপু আপার সঙ্গে দেখা হয়ে গেল। প্রায় একঘন্টার একটা জার্নি ছিল আমাদের। আপা সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করেছি। বিশেষ করে স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যাপারে। আপাও আমার ছেলের খোঁজ খবর নিয়েছেন। যাত্রাটা সত্যি ভালো ছিল।’
