অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে শাকিব, মুম্বাইয়ে জায়েদ খান

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দুজনের নিজ নিজ কর্ম ক্ষেত্রে বেশ ব্যস্ত। সম্প্রতি কাজের ফাঁকে কিছুটা অবসর পেয়ে অবকাশ যাপনের জন্য আমেরিকায় উড়াল দিয়েছেন শাকিব খান। আর জায়েদ খান উড়াল দিয়েছেন ভারতের মুম্বাইয়ে।

গেল ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে একটি বেসরকারি টেলিভিশনের মিউজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢালিউডের কিং খান। এটাই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ। এর আগে একাধিকবার সিনেমার শুটিংয়ের জন্য দেশটিতে ভ্রমণের ভিসার আবেদন করে ইতিবাচক সাড়া পাননি তিনি।

 

সে কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান ভ্রমণে ব্যস্ত আছেন শাকিব খান। সেসব ছবি অন্তর্জালে ভক্তদের সঙ্গেও শেয়ার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসেই দেশে ফিরবেন শাকিব খান। ফিরেই আবার ব্যস্ত হবেন অভিনয়ে।

 

এদিকে, গত ১ নভেম্বর চিত্রনায়ক জায়েদ খান ছুটি কাটাতে ভারতের মুম্বাই শহরে পাড়ি দিয়েছেন। সেখান থেকে গণমাধ্যমকে জায়েদ খান বললেন, ‘মুম্বাই শহর ঘুরে দেখছি, বিভিন্ন ফিল্ম সিটিতেও ঘুরেছি। বিগ বসের সেটেও গিয়েছিলাম। আর বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকাদের সঙ্গে আলাপ করা সুযোগ হয়েছিল। আশা করছি চলতি মাসেই দেশে ফিরব পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *