বিনোদন ডেস্ক- ইউটিউব-ফেসবুকসহ অন্য প্ল্যাটফর্মে ‘অশ্লীল’ কনটেন্ট তৈরি করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড় পেয়েছেন হাস্যরসাত্মক কনটেন্ট অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। এর আগে এমন কাজের জন্য পুলিশের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি) ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগ এবং সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে পাওয়া ‘অ শ্লী ল ও কুরু চিপূর্ণ’ কনটেন্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করে চিকন আলীসহ ৩ জনকে।
ডিবি জানায়, অ শ্লী ল ও কুরু চিপূর্ণ কনটেন্টের অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী (৩৭), পরিচালক উত্তম কুমার ধর (৩৮), ও প্রযোজক মো. শামসুল হককে (৫৫) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, অ শ্লী ল ও কুরু চিপূর্ণ কনটেন্টের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের কৃতকর্মের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
চলচিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ডিবি কার্যালয়ে হাজির হয়ে চলচিত্র শিল্পী সমিতির আর কোনো সদস্য অ শ্লী ল ও কুরু চিপূর্ণ কনটেন্ট তৈরি করবে না বলে ডিসি-ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের কাছে প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও আপলোডকৃত কনটেন্টগুলো ডিলিট করার অঙ্গীকার দিয়ে মুচলেকা গ্রহণ করে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ডিসি মো. সাইফুল ইসলাম আরও বলেন, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করছে। ভবিষ্যতে কোনো অ শ্লী ল ও কুরু চিপূর্ণ কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আপলোড করলে তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, যারা এ ধরনের অ শ্লী ল ও কুরু চিপূর্ণ কনটেন্ট তৈরি করে আপলোড করেছে তাদেরকে অতি দ্রুত কনটেন্টগুলো সরিয়ে ফেলতে হবে। অ শ্লী ল, কুরু চিপূর্ণ ও চলচিত্রের ভাবমূর্তি ক্ষুন্নকারী কনটেন্ট তৈরি ও আপলোড থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা পুনরায় অ শ্লী ল, কুরু চিপূর্ণ ও চলচিত্রের ভাবমূর্তি ক্ষুন্নকারী কনটেন্ট তৈরি এবং আপলোড করবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
