বিনোদন ডেস্ক- আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। মাঝে মাঝেই আলোচনার কেন্দ্রে থাকেন এই মডেল-অভিনেত্রী। তাকে নিয়ে প্রথম আলোচনার জন্ম ২০১৮ সালে। সে সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে তিনি ফাঁস করেছিলেন ক্রিকেটার নাসিরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা।
তবে তার পরেই তাদের প্রেমের ইতি ঘটে। সুবাহ এখনও বিয়ে না করলেও চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির। সে বিয়ে নিয়ে আলোচনায় সে। যা গড়িয়েছে আদালত পর্যন্ত।
শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব সুবাহ। নাসির ইস্যু এখনও সামনে এলেই তা নিয়ে মন্তব্য করতে ছাড়ে না এই মডেল-অভিনেত্রী। ফেসবুকে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, ‘একটা বাস্তব, লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হয় না।’
তার সেই স্ট্যাটাসে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেছেন। তৌফিক খান নামে একজন জানতে চেয়েছেন, ‘তুমি কোনটা?’ জবাবে সুবাহ লিখেছেন, ‘আমি কোনটা তা সবাই জানে। লোভী হলে সবাই দেখতেই পারতো। আমি যেমন ছিলাম তেমনই আছি।’
আহমেদ ইমতিয়াজ খালেদ সুবাহ’র প্রাক্তন প্রেমিক নাসিরের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘যেমন নাসির আর নাসিরের বউ।’ সেখানে পাল্টা মন্তব্যে সুবাহ লিখেছেন, ‘পারফেক্ট’।
সপ্তাহ খানেক আগে (১১ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুবাহ লিখেছেন, ‘একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!’
এর আগের পোস্টে (১০ নভেম্বর) তিনি লিখেছেন, ”কামড়াকামড়ি করে একটা সম্পর্ক টিকায়ে রাখার চেয়ে বিচ্ছেদ শ্রেয়। সম্পর্কের শ্রদ্ধা, বিশ্বাস ও অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাওয়ার পরও যারা সেটা মানতে পারে না, তাদের চেয়ে হিপোক্রেট আর কোনো মানুষ নেই। আর যারা বিচ্ছেদের পর ‘সে আমাকে ভালোবাসলো না কেন’ এবং ‘সে ছেলে বা মেয়ে প্রতারক ছিল, সে ভালো ছিল না’ এই দুই নৌকায়ই পা দিয়ে চলে, তারা হলো সবচেয়ে বড় সুবিধাবাদী।”
