নাগরপুরে উন্নয়নের বার্তা নিয়ে নির্বাচনী প্রচারে কুদরত আলী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন চলছে। নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর প্রচার প্রচারণা চলছে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

 

সদর ইউনিয়নের পানান-পাইশানা সড়কের উন্নয়ন, নাগরপুর বাজার ডিজিটালাইজড, যানজট নিরসন, ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা সহ ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই বাড়ি বাড়ি ভোট চাইছে নাগরপুরের বর্ষীয়ান নেতা মোঃ কুদরত আলী সহ তার কর্মী ও সমর্থক বৃন্দরা। ইতিমধ্যে ইউনিয়নের সকল পাড়া-মহল্লা সহ বিভিন্ন সড়কে পোস্টার সাঁটানো হয়েছে এছাড়াও বিভিন্ন স্থানে জনসাধারণের পক্ষ থেকে সাঁটানো হয়েছে ব্যানার।

 

নির্বাচনী প্রসঙ্গে মোঃ কুদরত আলী বলেন, আমি দিন-রাত আমার ইউনিয়নের সকল ভোটারদের কাছে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জানাচ্ছি ও তাদের কাছে নৌকার পক্ষে ভোট চাইছি। আমাদের প্রচার প্রচারণার কোনো কমতি নেই। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইনশাল্লাহ আগামী ২৮ তারিখে নৌকা মার্কার বিজয় হবে।

 

ছাত্রলীগ রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা এই বর্ষীয়ান নেতা সাবেক দুইবারের সদর ইউপি চেয়ারম্যান ছিলেন ও বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে।

 

তিনি একাধারে নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক এবং জেলা যুব লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সময়ে মোঃ কুদরত আলী শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

 

নাগরপুরের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল এন্ড কলেজ এর সভাপতির দায়িত্ব পালন করা জনবান্ধব ত্যাগী এই নেতা কার্য স্বীকৃতি স্বরুপ বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও দুই বার জেলা পর্যায়ে সম্মান সূচক পদক অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *