Home দেশের খবর চিরকুটে কষ্টের কথা লিখে যুবকের আত্মহত্যা

চিরকুটে কষ্টের কথা লিখে যুবকের আত্মহত্যা

0
137

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন রনি (২৮) নামে এক যুবক। রোববার রাতে কোনো এক সময় উপজেলার তন্তর গ্রামে এ ঘটনা ঘটে। রনি ওই গ্রামের বকুল মিয়ার ছেলে।

 

জানা গেছে, স্ত্রী চলে যাওয়ায় সংসার জীবনে সুখী ছিল না রনি। শারীরিকভাবেও ছিলেন অসুস্থ। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রনি। শনিবার রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়নকক্ষে ধর্নার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

 

পরে রোববার সকালে পরিবারের লোকজন রনির লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় রনির কাছে থাকা একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে রনি তার কষ্টের কথা উল্লেখ রয়েছে।

 

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here