Home দেশের খবর শাহজাদপুরে মিলেনিয়াম স্কুল স্থানান্তর উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহজাদপুরে মিলেনিয়াম স্কুল স্থানান্তর উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
172

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত বিদ্যাপীঠ মিলেনিয়াম স্কুল নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে পৌর শহরে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, শাহজাদপুর পৌর শহরের ডাকবাংলো পাড়ায় দীর্ঘদিন মিলেনিয়াম স্কুলের কর্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে পৌর শহরের রুপপুর দোতলা মসজিদ সড়কে একটি পাঁচতলা ভবনে স্থানান্তর করা হয়েছে।

 

এই উপলক্ষে শনিবার (১৩ নভেম্বর) ডাকবাংলো পাড়ার পুরাতন ভবন থেকে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্বর, কোর্ট চত্বর, কাছাড়ি বাড়ি সড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুপপুরে অবস্থিত নতুন ভবনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ পরিলক্ষিত হয়।

 

পরে মিলেনিয়াম স্কুলের নতুন ভবনের ৪র্থ তলায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলেনিয়াম স্কুলের পরিচালক মোঃ জহুরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন স্কুলটির শিক্ষক মোঃ সুজন মিয়া।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহরলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আছাব আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসলাম শেখ, সমাজকর্মী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাহমুদ, রাজেশ কুমার ও প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মিলেনিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here