স্বামীর বাইকে চেপে ‘উগান্ডায়’ যাচ্ছেন নায়িকা মাহি!

বিনোদন ডেস্ক- উগান্ডা, পূর্ব আফ্রিকার একটি দেশের নাম। দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। তবুও বাংলাদেশে উগান্ডার খুব পরিচিতি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

সেখানে বাংলাদেশিদের দুঃখভারাক্রান্ত অনেক রসিকতায় মিশে থাকে উগান্ডার নাম। বাংলাভাষীদের হাসিঠাট্টার বড় এক প্রতীক দেশটি। সেই ঠাট্টার ছলেই উগান্ডা যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি!

 

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে কয়েকটি ছবি পোস্ট করেছেন মাহি।

 

সেখানে দেখা যাচ্ছে, মোটরসাইকেলে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী রাকিবসহ বেশ কয়েকজন। মাহিকে দেখা গেছে স্বামীর বাইকের পেছনে, কাঁধে বড় ব্যাগ।

 

সেই পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন- ‘উগান্ডা যাই’। তাদের সেই ছবিগুলো তুলেছেন তারেক হাওলাদার নামে একজন। মাহি তার পোস্টে সেই নামটি যুক্ত করে দিয়েছেন।

 

তিনি যে মজার ছলেই এমন ক্যাপশন দিয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না। নেটাগরিকরাও তার পোস্টে একের পর এক কমেন্ট করেছেন, ‘যাত্রা শুভ হোক’। তবে তিনি কোথায় ঘুরতে গেছেন সেটি জানা যায়নি।

 

প্রসঙ্গত, রাকিব সরকারের পুরো নাম কামরুজ্জামান সরকার রাকিব। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। একসময় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন রাকিব। তূণমুল থেকে রাজনীতি শুরু করা রাকিব সরকারের রয়েছে অনেক সুনাম।

 

গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য রাকিব সরকার। তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত। সেগুলোর মধ্যে গাড়ির শোরুম, পরিবহন, রিসোর্ট, কাঁচামালের আড়ৎ ও জমিসহ আরও অনেক কিছু।

 

মাহি ও রাকিব দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তানের জনক রাকিব। এর মধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। রাকিবের সঙ্গে মাহির বন্ধুত্ব বেশ পুরনো। দুজনের মতের মিল এবং বোঝাপড়াও ভালো। আর তাই ৯ বছরের বন্ধুত্বকে বিয়েতে রূপ দিয়েছেন তারা। এই বিয়ে নিয়ে আশাবাদী মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *