Home আলোচিত অবশেষে নতুন প্রেমের কথা জানালেন সুবাহ

অবশেষে নতুন প্রেমের কথা জানালেন সুবাহ

0
105

বিনোদন ডেস্ক- বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দাবি করে ফেসবুক লাইভে এসে আলোচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। তাদের সেই সম্পর্কের ইতি ঘটেছে আগেই।

 

চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। বিয়ের পরও লাইভে এসেছিলেন সুবাহ। এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে নতুন প্রেমে মজেছেন সুবাহ।

 

শুক্রবার বিকালে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নতুন প্রেমের খবর জানিয়েছেন সুবাহ। তিনি লিখেছেন, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।

 

এর আগে বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!সেই সঙ্গে একটি আঁকা ছবিও পোস্ট করেন।

 

তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের অধ্যায় সামনে এলেই পুরনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি সুবাহ। সম্প্রতি নাসিরের নাম উল্লেখ না করে তার উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছিলেন এই চিত্রনায়িকা।

 

প্রসঙ্গত, রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৯ সালে নায়িকা হিসাবে নাম লেখান সুবাহ। এরপর একে একে ৬টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ। তবে এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here