অর্চিতা স্পর্শিয়ার করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক- শোবিজে গত কয়েক সপ্তাহে একাধিক তারকার করোনায় আ-ক্রা- ন্ত হওয়ার খবর এসেছে। এবার জানা গেল, করোনা পজিটিভ এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, গত ১১ অক্টোবর ‘নবাব এলএল.বি’ ছবির প্যাচওয়ার্কে অংশ নেন স্পর্শিয়া। রাতে বাসায় ফেরার পর অসুস্থ বোধ করেন। পরদিন টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন।

 

এর আগের সপ্তাহে করোনায় আ -ক্রা- ন্ত হন তাহসান, তানজিন তিশা ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘মানি মেশিন’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ছিলেন তারা। এরমধ্যে নির্মাতা রাজকে ভর্তি হতে হয় হাসপাতালে। তবে অন্য দুজন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

 

এদিকে শাকিব খান-স্পর্শিয়ার সিনেমা ‘নবাব এলএল.বি’র শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানান, ২৩ অক্টোবর ছবিটি মুক্তি দিচ্ছেন আই থিয়েটার নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে। যার মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *