Home বিনোদন নভেম্বরে আফ্রিকা, ডিসেম্বরে কলকাতা : মিথিলা

নভেম্বরে আফ্রিকা, ডিসেম্বরে কলকাতা : মিথিলা

0
280

বিনোদন ডেস্ক- গেল দুর্গাপূজার আগে কলকাতা থেকে ঢাকায় ফেরেন রাফিয়াথ রশীদ মিথিলা। ঢাকা-কলকাতা করেই সময় কাটছে তার।

 

আবার আগামী ডিসেম্বরে কলকাতায় শ্বশুরবাড়ি যাবেন তিনি। কিন্তু তার আগে কিছুদিনের জন্য আফ্রিকা ভ্রমণে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

 

চলতি মাসে প্রীতি দত্তের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। এ মাসে আর কোনো কাজ করবেন না তিনি।

 

তা উল্লেখ করে মিথিলা বলেন—‘এ মাসে আর কোনো কাজ করব না। কারণ আগামী সপ্তাহে অফিসের কাজে আফ্রিকার সিয়েরা লিওনে যাচ্ছি। সেখানে প্রায় ১৫/১৬ দিন থাকব। এরপর চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবো।’

 

এরপর আবার কলকাতায় যাবেন মিথিলা। তিনি বলেন, ‘এরমধ্যে কয়েকটি ওয়েব ও ফিচার ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে, সিনেমা নিয়েও কথা চলছে। ব্যাটে-বলে মিললে হয়তো সেগুলো করতে পারি। এরপর আবার ডিসেম্বরে কলকাতায় যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here