Home বিনোদন ফেরদৌসের ‘ক্ষমা নেই’

ফেরদৌসের ‘ক্ষমা নেই’

0
118

বিনোদন ডেস্ক- মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাচ্ছে আরেকটি সিনেমা। জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘ক্ষমা নেই’ নামের সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

 

সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বৃহন্নলা’খ্যাত এই অভিনেতা। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, সিনেমাটির গল্প আমাকে স্পর্শ করেছে। আমার মনে হয় গল্পটি যে কারো ভালো লাগবে। সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।

 

‘ক্ষমা নেই’ ছাড়াও ফেরদৌসের হাতে রয়েছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’। এ ছাড়া ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাটির কাজও খুব দ্রুত শুরু হবে বলে জানান এ অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here