Home বিনোদন অবশেষে জানা গেল পরীমণি কলকাতায় যাওয়ার কারণ

অবশেষে জানা গেল পরীমণি কলকাতায় যাওয়ার কারণ

0
288

বিনোদন ডেস্ক- মাদক মামলায় কারামুক্তির পর এই প্রথম দেশের বাইরে গেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বৃহস্পতিবার কলকাতায় পৌছেছেন তিনি। উঠেছেন তাজ বেঙ্গল নামের একটি পাঁচ তারকা হোটেলে। খবরটি জানিয়েছেন পরী নিজেই।

 

এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন- ‘হ্যাপি ল্যান্ডিং’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন? ব্যক্তিগত কারণে নাকি অভিনয়ের কাজে, তা নিশ্চিত করেননি এই চিত্রনায়িকা।

 

তবে পরীর ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন এই পরীমনি। আর বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পরীও জানান, ব্যক্তিগত কারণেই তার এই সফর।

 

এদিকে, ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারও জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন এই অভিনেত্রী।

 

চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীর জীবনে ঘটে গেছে নানা ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধ র্ষ ণ ও হ ত্যা চে ষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর মাদক মামলায় গ্রেফতার হন।

 

তবে জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন পরীমনি। এসব নানা কারণে যখন-তখনই আলোচনার বিষয়বস্তুতে আসছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here