বিনোদন ডেস্ক- টলিউডের মিষ্টি নায়িকা শুভশ্রীর জন্মদিন ছিল ৩ নভেম্বর। আগেই তিনি জানিয়েছিলেন—জন্মদিনে তার বর চমক দেবেন। বুধবার বাড়িতে ছোট পরিসরে জন্মদিন উদযাপন করেছেন তারা। কিন্তু কী চমক দিলেন পরিচালক রাজ চক্রবর্তী? এ প্রশ্ন এখন শুভশ্রী ভক্তদের।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) শুভশ্রী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, এদিন সকালে ইনস্টাগ্রামে সবার আগে শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজ। সন্ধ্যায় আয়োজন করা হয় ছোট একটি ঘরোয়া পার্টি। তাতে উপস্থিত ছিলেন— রাজ চক্রবর্তী, শুভশ্রীর শাশুরি লীলা চক্রবর্তী, তার দিদি দেবশ্রী গাঙ্গুলি, সুরকার-শিল্পী জিৎ-চন্দ্রাণী গাঙ্গুলি প্রমুখ।
শুভশ্রীর জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ও বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়—শুভশ্রীর সামনে ছয় রকম স্বাদের কেক। চকোলেট, ভ্যানিলা, রেড ভেলভেট, বাটার স্কচ রয়েছে সেই তালিকায়। ছেলে ইউভানকে কোলে নিয়ে প্রত্যেকটি কেকে ছুরি বসিয়েছেন তিনি। নায়িকাকে ঘিরে তার পরিবারের সদস্যরা। সমস্বরে সবাই গাইছেন জন্মদিনের গান।
একটি স্থিরচিত্র আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের। তাতে দেখা যায়—শুভশ্রীর পরনে পুরো হাতার হলুদ রঙের টপ আর ছোট র্যাপার। এক হাতে একটি পানীয় ভরা বোতল, অন্য হাতে ডিংকসের গ্লাস। তাতে কিছু পরিমান পানীয় দেখা যাচ্ছে। মূলত এ নিয়েই নেটিজেনদের আগ্রহ বেশি! তাদের একাংশের দাবি এটি মদের বোতল। অবশ্য কেউ কেউ বলছেন—এটি মদ নয়, বরং জুস! যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি রাজ কিংবা শুভশ্রী।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) আগাম জন্মদিন উদ্যাপন করেন শুভশ্রী। এদিন দুপুরে ভূরি ভোজেরও আয়োজন করেন তিনি। এদিন বিকালেও কেক কাটেন এই অভিনেত্রী।
