অবশেষে পরিবার নিয়ে মুম্বাই ছাড়লেন শাহরুখ

sarukh 778

বিনোদন ডেস্ক- গতকাল (২ নভেম্বর) ছিল বলিউডের ডন, কিং খান কিংবা বাদশাহ বলে পরিচিত শাহরুখ খানের জন্মদিন। নিজের জন্মদিনে ভক্তদের দেখা দিতে মুম্বাইয়ের বাসভবন মান্নাতের বারান্দায় দেখা যায় তাকে। কিন্তু এবার হয়নি। সপরিবারে পাড়ি জমিয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহরে আলীবাগে অবস্থিত নিজের ফার্ম হাউজে।

 

প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন লাখো শাহরুখ ভক্ত। প্রতি জন্মদিনে সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।

 

কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরেছে। ছেলেকে জামিনে মুক্ত করতে কম ঘাম ঝরাতে হয়নি শাহরুখ-গৌরি জুটিকে। তাই হয়তো ধকল সামলে নিতে এবার মুম্বাই ছেড়ে আলীবাগে চলে গিয়েছেন।

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপরিবারে মুম্বাই ছেড়ে শাহরুখ খান আলীবাগে উঠেছেন। সঙ্গে স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রাম খানও রয়েছেন। আলীবাগে কিং খানের বিলাসবহুল ফার্ম হাউস আছে। শাহরুখের ম্যানেজার বমেন এ তথ্য জানিয়েছেন।

 

আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ‘পাঠান’ আর পরিচালক এটলির এক ছবির শুটিং মাঝপথে থেমে আছে। ডিসেম্বরে আবার ছবির শুটিং শুরু করবেন এই সুপারস্টার। জানা গেছে, শাহরুখ শুটিং শুরু করলে গৌরী ছোট ছেলে আব্রাম আর আরিয়ানকে নিয়ে আলীবাগে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *