নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে নির্বাচন প্রস্তুতি ও পরবর্তী করণীয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মধ্য দিয়ে ১১টি ইউনিয়ন পরিষদে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমন্বয়ে মূল আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপি।
উক্ত মত বিনিময় সভায় সকল ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে বলেন, আমরা উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো এবং যারা মনোনয়ন পাননি তাদের অনুরোধ করবো কাধে কাধ মিলিয়ে নৌকাকে বিজয় করার জন্য কাজ করেন। কেউ বিদ্রোহী নির্বাচন করলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, নৌকার বিজয় মানে আমাদের বিজয় সুতরাং আপনারা শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে একত্রে কাজ করুন এবং বিজয় সুনিশ্চিত করুন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপি নৌকাকে বিজয় করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে যেনো কাজ করে সেই পরামর্শ দিয়ে মত বিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ করেন।
আজকের মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং পরবর্তীতে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (সহবতপুর), মোঃ শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মোঃ জজ কামাল (মামুদনগর), মোঃ শামীম খান (পাকুটিয়া), মোঃ হামিদুর রহমান (ভাদ্রা), মোঃ শওকত হোসেন (বেকড়া), মোঃ মতিয়ার রহমান (ধুবড়িয়া), মোঃ শরিফুল ইসলাম (মোকনা), মোঃ আবুল হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা) “ ।
