Home বিনোদন শাহরুখ খানের বাসার সামনে জনসমুদ্র

শাহরুখ খানের বাসার সামনে জনসমুদ্র

0
143

বিনোদন ডেস্ক- মাদক মামলায় গ্রেপ্তারের ২৬ দিন পর কারামুক্ত হয়ে ঘরে ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে একনজর দেখতে শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছিল হাজারো মানুষ।

 

শুধু বাসভবনই নয়, কারাফটকেও হাজির হয়েছিলেন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। কিং খানের ছেলেকে এক নজর দেখতে কারাফটক থেকে মান্নাতের পুরো রাস্তাতেই ছড়িয়ে ছিল হাজারো মানুষ। গাড়ির পেছনেও ছুটেছেন অনেকে।

 

আর মান্নাতের সামনে যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। সেই জনসমুদ্রের এক অংশ ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানায় আরিয়ানকে।

 

প্রমোদতরী থেকে মাদককাণ্ডে গ্রেফতারের ২৮ দিন পর জামিনে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

 

শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুম্বায়ের আর্থার রোডের কারাগার থেকে বের হয়ে আসেন আরিয়ান। সেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ। ভিড় ঠেলে ছেলেকে দ্রুত গাড়িতে তুলে ‘মান্নাত’-এর দিকে রওয়ানা করেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ১৪ শর্তে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেন বম্বে হাইকোর্ট। ওইদিন নথিপত্র পাঠানো হলেও তা পরদিন শুক্রবার আর্থার রোডের কারাগারে পৌঁছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here