Home আলোচিত টাঙ্গাইল ৩ খুন: নেপথ্যে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’

টাঙ্গাইল ৩ খুন: নেপথ্যে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’

0
121

নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইলের ঘাটাইলে ঘর থেকে উদ্ধার তিন মরদেহের পরিচয় নিশ্চিত করেছে র‍্যাব। নিহত ব্যক্তিরা হলেন সৌদিপ্রবাসী মো. জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার, জয়নুদ্দিনের মা জমেলা বেগম ও কালিহাতী উপজেলার সাতুটিয়া এলাকার শাহজালাল ইসলাম সোহাগ।

 

র‍্যাব জানিয়েছে, শাহজালালের সঙ্গে সুমি আক্তারের বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ উদ্ধারের সময় ওই বাড়িতে আহত অবস্থায় পাওয়া যায় সুমি ও জয়নুদ্দিনের শিশুপুত্রকে।

 

র‌্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ঘাটাইলের দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার ওই বাড়ি থেকে শনিবার সকালে উদ্ধার করা হয় হতাহতদের। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই বাড়ির ফটক বাইরে থেকে তালা দেয়া ছিল।

 

প্রতিবেশীরা জানান, শনিবার সকালে ওই বাড়ি থেকে বাচ্চার কান্নার শব্দ শোনেন তারা। সেখানে গিয়ে বুঝতে পারেন ভেতরে শিশুটি কান্না করছে। তবে বাইরে থেকে তালা ঝুলতে দেখে তাদের সন্দেহ হয়।

 

প্রতিবেশীরাই তালা ভেঙে ঘরে র ক্তা ক্ত অবস্থায় মরদেহগুলো দেখেন। শিশুটির গায়েও আঘাতের চিহ্ন ছিল। তারা পুলিশকে খবর দেন।

 

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, ‘ওই পরিবারের এক নারী, তার ছেলের বউ এবং শাহজালাল নামের এক যুবকের লাশ বসতঘরে পাওয়া গেছে। শাহজালালের সঙ্গে সুমির অনৈতিক সম্পর্ক ছিল বলে শুনেছি। প্রায় ছয় মাস আগে নাকি তারা বিয়েও করে। পরে সুমির স্বামী বিদেশ থেকে ফিরে আবার তাকে বাড়িতে এনেছিল। এরপর স্বামী কিছুদিন পর আবার চলে যায় বাইরে।’

 

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সুমির শিশুপুত্রকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছেন। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার ব‌লেন, রা‌তের কোনো এক সময় তাদের খুন করা হ‌য়ে‌ছে। মর‌দে‌হের পাশ থেকে দেশীয় অ স্ত্র পাওয়া গে‌ছে। এ‌টি হত্যাকাণ্ড ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ঘটনাস্থলে পু‌লিশসহ সিআই‌ডি, র‌্যাব, ডি‌বি, পি‌বিআই তদন্ত কর‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here