Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ৭’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাপুরে ৭’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
196

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (২৯অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা এলাকা থেতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার লতিফপুর গ্রামের ছামছুল হকের ছেলে কবির হোসেন (২৮) বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭’শ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডসেট ও নগদ ৯ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, তিন দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here