মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে পৌর সদরের নতুন বাইপাস এলাকায় স্থানীয় দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তাফা জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সভাপতি যথাক্রমে আব্দুল কাদের সিকদার, আলী এজাজ খান চৌধুরী রুবেল, সালাউদ্দিন আরিফ, নজরুল ইসলাম খান লিমটন, যুগ্ম-সম্পাদক ডিএম শওকত, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, জসিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্ম্রাট, উপজেলা যুবদলের সদস্য সচিব ডিএ মতিন, যুগ্ম-সম্পাদক হাসান উদ্দিন লিটন, ফজলুর রহমান ফজলু, এস.এম মহসীন, মো. ফরিদ মিয়া, মো. আলম মৃধা, পৌর যুবদলের আহŸায়ক হামিদুল হক লাঠু, সদস্য সচিব ইবাদুল সিকদার প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আজিজ রেজা, মো. রমজান আলী মিয়া। পরে আলোচনা শেষে দলীয় কার্যালয়েই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
