চৌমুহনীতে হামলার ঘটনায় আরও ৮ জনের রিমান্ড মঞ্জুর

begomgonj thana n2

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত আরও ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে ঘটনায় মোট ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামীদের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, বেগমগঞ্জ থানার ২৯নং মামলার আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয় ৪ দিন, নূর মোহাম্মদ ২ দিন, বেলাল হোসেন সুমন ১ দিন, ২৭নং মামলার আসামি বেলাল হোসেন ৩ দিন, হুমায়ন কবির, সুজন ও কামাল হোসেনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান।

 

বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক শুনানি শেষে ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *