পানিতে শুয়ে শ্রাবন্তী বললেন, ‘হাল ছেড়ো না’

বিনোদন ডেস্ক- একের পর এক বিয়ে, বিচ্ছেদ। তৃতীয় স্বামীর সঙ্গেও বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। পর্দার চেয়ে ব্যক্তিজীবনের নানা বিতর্কিত ঘটনায় খবরের শিরোনাম হয়ে থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

 

শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে দেখা যায়, বিচের পাশে সুইমিং পুলের পানিতে শুয়ে আছেন শ্রাবন্তী। তার পরনে কালো রঙের পোশাক। থুতনিতে হাত দিয়ে সমুদ্রের দিকে আনমনে তাকিয়ে আছেন। পেছনে সারি সারি নারকেল গাছ। ছবির ক্যাপশনে সবার উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়েছেন নায়িকা।

 

তিনি লিখেছেন, ‘হাল ছেড়ো না। পৃথিবী তোমার সেরাটা পেতে চায়।’

 

আকর্ষণীয় অবয়বে শ্রাবন্তীর এই ছবি নজর কেড়েছে অনুসারীদের। ইতোমধ্যে ৫১ হাজারের বেশি লাইক পড়েছে এতে। সঙ্গে শত শত মন্তব্য তো রয়েছেই। কেউ লিখেছেন, ‘সো কিউট’, কেউ আবার ভয় দেখিয়ে বলেছেন, ‘জলে কুমির আছে’। আবার কটাক্ষ করে এক অনুসারী লিখেছেন, ‘নতুন বিয়ে কবে করছো?’

 

ছবিটি কোথায় তুলেছেন, সে বিষয়ে কিছু জানাননি শ্রাবন্তী। তবে কিছু দিন আগে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তিনি। সঙ্গে ছিল ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনী। এছাড়া শ্রাবন্তীর বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও ছিলেন বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ সফরেই এই ছবিটি তুলেছেন অভিনেত্রী।

 

এদিকে শ্রাবন্তীর বর্তমান ব্যস্ততা সিনেমা নিয়েই। যদিও পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে জিততে পারেননি। তাই পুনরায় সিনেমায় ব্যস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *