Home প্রধান খবর অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন

অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন

0
115

বিনোদন ডেস্ক- ছোট পর্দার অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। প্রায় দুই মাস আইসিইউতে ছিলেন তিনি। আজ ২৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

 

গণমাধ্যমের কাছে মাহমুদ সাজ্জাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই ম. হামিদ। তিনি জানান, দেড় মাসের বেশি সময় ধরে আইসিইউতে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। চলেই গেলেন না ফেরার দেশে।

 

ম হামিদ জানান, সোমবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মাহমুদ সাজ্জাদের মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে। পরে ময়মনসিংহের গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হবে।

 

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসায় তার কোভিড-১৯ নেগেটিভ হয়। কিন্তু এই ভাইরাস সংক্রান্ত জটিলতা তার শরীরে থেকে যায়। সেটাই তাকে ঘায়েল করে ফেলে।

 

উল্লেখ্য, মাহমদু সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস ও জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে।

 

এছাড়া সিনেমার পর্দাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মাহমুদ সাজ্জাদ। জহির রায়হান পরিচালিত ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here