Home দেশের খবর শাহজাদপুর উপ-নির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ, আচরণবিধি নঙ্ঘনের অভিযোগ

শাহজাদপুর উপ-নির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ, আচরণবিধি নঙ্ঘনের অভিযোগ

0
104

স্টাফ রিপোর্টার: আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচারণা করছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় নিজ গ্রাম চর-কাদাই, বেলতৈল বাজারে জনগনের সাথে সাক্ষাত, শুভেচ্ছা বিনিময় ও লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন।

 

পরে সন্ধায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ এলাকা কামালপুর গ্রামের জামে মসজিদ ও মাদ্রাসার আয়োজনে ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তাক মোক্তার হোসেন।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী যাচাই বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাইভেটকার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড: হুমায়ুন কবীর।

 

লাঙ্গল প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী প্রতিপক্ষের সমর্থকরা শুক্রবার দুপুরে আমার নিজ গ্রাম চর-কাদাই বাজারে লাঙ্গল প্রতিকের পোস্টার ছিড়ে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এই বিষযে আমি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও জেলা নির্বাচন অফিসারকে জানালেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি বা আইনের সহায়তা পাইনি।

 

তিনি আরো বলেন, উপ-নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে প্রতিদ্ধন্দীতা করায় আমি নিরাপত্বহীনতায় রয়েছি। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানন যেনো দ্রুত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here