শাহজাদপুরে সংসদ উপ-নির্বাচনে প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলার মাজার জিয়ারতের মাধ্যমে তিনি এই নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

মাজার জিয়ারত শেষে স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার নির্বাচনী লাঙ্গল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।

 

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ এলাকা বেলতৈল ইউনিয়নের চর কাঁদাই বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর মোটরসাইকেল বহর নিয়ে বেলতৈল বাজার, ঘোড়শাল বাজার, সাতবাড়িয়া বাজার, জয়রামপুর ও শ্রীফলতলা বাজারে গণসংযোগ করেন এবং লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী যাচাই বাছাই শেষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাইভেটকার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড: হুমায়ুন কবীর।

 

নির্বাচন নিয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন বলেন, ইনসাআল্লাহ আমার নির্বচনী প্রচারণ হজরত মখদুম শাহ দৌলা মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করলাম। মাননীয় পধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচন যেনো অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে অবশ্যই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *