Home বিনোদন পরীমণির এবারের জন্মদিনে আমন্ত্রণ তালিকায় কারা?

পরীমণির এবারের জন্মদিনে আমন্ত্রণ তালিকায় কারা?

0
113

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। আর ৩ দিন পরই আসছে তার জন্মদিন। প্রতিবারই বেশ জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন তিনি।

 

জমকালো সে আয়োজনে যারা আমন্ত্রণ পান তাদের অনেকেই জানিয়েছেন, প্রতি বছর এই দিনে একটি রং বেছে নেন অভিনেত্রী। সেই রঙেই সেজে ওঠে উদযাপনের সব আয়োজন। পরী নিজেও সেই সাজে ধরা দেন।

 

গত বছর সে রং ছিল সবুজ। বুধবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে পর্দার ‘প্রীতিলতা’ বলেছেন, ‘‘এ বার আমন্ত্রিতদের জন্য নির্দিষ্ট রং লাল আর সাদা। এই দুই রঙের পোশাকে সাজতে হবে সকলকে।’’

 

অজান্তেই নায়িকা যেন জন্মদিনের রঙে ছুঁয়ে গিয়েছে নচিকেতা চক্রবর্তীর গান— ‘লাল ফিতে সাদা মোজা স্কুল স্কুল ইউনিফর্ম’…!

 

প্রতি বছরই ২৪ অক্টোবর তারকাখচিত হয়ে ওঠে পরীমণির বাড়ি। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অভিনেত্রী পাশে দাঁড়ান দুঃস্থদেরও। তবে এ বারের অতিথি তালিকায় সম্ভবত রাশ টানছেন নায়িকা। ফেসবুকে বলা গল্পে বুঝিয়ে দিয়েছেন, দুর্দিনের বন্ধুরাই জন্মদিনের ‘দাওয়াত’ পাবেন।

 

ঠিক যেভাবে গল্পে এক ধনীর মেয়ে বাবার জন্মদিনে চিনে নিয়েছিলেন প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের। গল্পের শেষে হ্যাশট্যাগে পরীর ইঙ্গিত— এ বারের জন্মদিনে এই পথে হাঁটতে চলেছেন তিনিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here