Home প্রধান খবর এবার শাহরুখ খানের বাড়িতে অভিযান চালাচ্ছে এনসিবি

এবার শাহরুখ খানের বাড়িতে অভিযান চালাচ্ছে এনসিবি

0
155

বিনোদন ডেস্ক- মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) করা মামলায় জেলে রয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। ছেলে গ্রেফতারের প্রায় তিন সপ্তাহ পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় তার সঙ্গে দেখা করেন শাহরুখ। সেখান থেকে ফিরতে না ফিরতে তার বাড়িতে হাজির এনসিবির একটি দল। চলছে তল্লাশি।

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দুপুর সাড়ে ১২টা নাগাদ এনসিবির একটি দল শাহরুখ খানের বাড়িতে তল্লাশি শুরু করেছে। এখন পর্যন্ত এ ব্যাপারে আর বেশি কিছু জানা যায়নি।

 

এর আগে বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান। জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছান বলিউড বাদশা। চোখে তাঁর ছিল রোদ চশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই।

 

ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।

 

ছেলে আরিয়ানের জামিনের শুনানি নিয়ে যখন গোটা দেশে জল্পনা, ঠিক তখনই কাহানি মে টুইস্ট। গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল, মন্নতে এনসিবি! ঘটনায় চাঞ্চল্য শুরু গোটা বলিউডে।

 

তবে শুধু শাহরুখ খানের বাড়িতে নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছাল এনসিবি কর্তারা। সেখানেও চলছে তল্লাাশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here