Home প্রধান খবর অবসরে গেলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

অবসরে গেলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

0
82

নজর২৪, ঢাকা- মেয়াদ বাড়ানোর গুঞ্জনের মধ্যেই অবসরে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২৯ অক্টোবর থেকে তাকে অবসর প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মোহা. শফিকুল ইসলামের (অতিরিক্ত আইজিপি, গেড-১) সরকারি চাকরি অনুয়ায়ী আগামী ২৯ অক্টোবর চাকরি হতে অবসর প্রদান করা হলো। ৫৯ (উনষাট) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি অনুযায়ী তিনি এই অবসরে যাবেন।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার (শফিকুল ইসলাম) অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ একবছরের অবসর ও অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

 

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে জনমুখী পুলিশি সেবার অনন্য উদ্যোগের মধ্য দিয়ে দু’বছর পূর্ণ করেছেন মোহা. শফিকুল ইসলাম। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া শফিকুল ইসলাম। বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ জানুয়ারি তিনি পুলিশে যোগ দেন। চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন শফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here