Home বিনোদন জন্মদিনে এবারও তাক লাগাবেন পরীমণি, থাকবে লাল-সাদা

জন্মদিনে এবারও তাক লাগাবেন পরীমণি, থাকবে লাল-সাদা

0
113

বিনোদন ডেস্ক- ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই চমক। তার জন্মদিন মানে তো আরও চমক। গেল কয়েক বছর ধরে এ চমক দেখিয়ে আসছেন ঢালিউডের এ লাস্যময়ী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি।

 

অভিজ্ঞরা বলে থাকেন, পরীর আগে বাংলাদেশে কোনো চলচ্চিত্র তারকাকে এভাবে ধারাবাহিকভাবে জাকজমকভাবে জন্মদিনের অনুষ্ঠান করতে দেখা যায়নি।

 

প্রতিবছরই জন্মদিনের অনুষ্ঠানে পরী তার অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। এবারের আয়োজনেও ভিন্নতা থাকছে বলে জানা গেছে।

 

গেল বছর পরীমনি জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ রঙের। এর আগের বছর ছিল ছেলেদের জন্য ছিল সাদা আর মেয়েদের বেগুনি রঙের। পরীমনি এবার জন্মদিনে ড্রেস কোডের রং নির্ধারণ করেছেন লাল এবং সাদা।

 

বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘এবারের জন্মদিনের অনুষ্ঠানে যারা আসবেন তাদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।’

 

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। জন্মদিনের পর ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

 

এরপর ‘বায়োপিক’ ও ‘মা’ নামের ২টি সিনেমায় শুটিং করবেন। মুক্তির অপেক্ষায় আছে ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের দুটি সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here