Home বিনোদন শাহরুখের ছেলের জন্য হাইকোর্টে যাচ্ছেন আইনজীবী

শাহরুখের ছেলের জন্য হাইকোর্টে যাচ্ছেন আইনজীবী

0
87
ariyan n2

বিনোদন ডেস্ক- মাদক মামলায় কারাগারে বন্দি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। শাহরুখ খানের ছেলের পক্ষে কোনো যুক্তিই কাজ করেনি। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

 

অর্থাৎ বুধবার (২০ অক্টোবর) আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের এক বিশেষ আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন আরিয়ান খান। ২৩ বছর বয়সী আরিয়ানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও খারিজ হয়েছে।

 

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ নিযুক্ত আইনজীবী অমিত দেশাই।

 

এসময় তিনি জানান, কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানানো হবে।’

 

৮ অক্টোবর গ্রেফতার হন আরিয়ান। আপাতত আর্থার রোড জেলে রয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here