ত্রিশালে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মান্নান।

 

আলোচনাসভার আগে উপজেলা পরিষদ চত্বরে (অস্থায়ী মঞ্চে) শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *