Home খেলাধুলা এ লাল সবুজ আমরা চাইনি: মাশরাফি

এ লাল সবুজ আমরা চাইনি: মাশরাফি

0
122

স্পোর্টস আপডেট ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের রেশ ধরে ধর্মীয় সহিংসতার বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের কয়েকটি এলাকায়।

 

নোয়াখালী, হবিগঞ্জ, ও কুমিল্লার মন্দিরে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামে রোববার গ্রামের উত্তরপাড়ার অন্তত ২০ বাড়িতে ভাঙচুর করা হয়; আগুন দেয়া হয়।

 

একইসঙ্গে রোববার রাতে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হারে যায় বাংলাদেশ।

 

দুটি ঘটনাই দাগ কেটেছে দেশের মানুষের মনে। বাদ যাননি মাশরাফি বিন মোর্ত্তজাও। দুটি ‘হারে’ হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক।

 

সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে সাবেক অধিনায়ক বলেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দলের, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার। এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

 

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপেও দুঃখ প্রকাশ করেন মাশরাফি। তবে খুব বেশি কিছু বলতে চাননি তিনি, ‘জিনিসটা দেখার পর আমি খুব কষ্ট লেগেছে। আমি এ প্রসঙ্গে যা বলার তা ফেসবুকে লিখেছি। এর বেশি কিছু বলতে আপাতত রাজী নই। কারণ এখনও আমি মূল ঘটনা জানি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here