Home বিনোদন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখনও কিছু ভাবিনি: মৌসুমী

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখনও কিছু ভাবিনি: মৌসুমী

0
97

বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি মিশা-জায়েদ প্যানেলের দুই বছরের মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থী হওয়ার তালিকায় বেশ কয়েকজন তারকার নাম শোনা যাচ্ছে।

 

এরমধ্যে জোর গুঞ্জন আছে ফের সভাপতি প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। গত নির্বাচনে মিশা সওদাগরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে না পারলেও এ নায়িকার লড়াকু মনোভাব প্রশংসা কুড়ায়। কারণ প্রথম নারী হিসেবে সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন মৌসুমী। তাও আবার কোনো প্যানেল ছাড়াই। সেই নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ-মিশার সঙ্গে খানিকটা দূরত্বও তৈরি হয় মৌসুমীর। তবে মাঝখানের অনেকটা সময় পরিস্থিতি বদলে দিয়েছে।

 

দুই পক্ষের মধ্যে আবার গড়ে উঠেছে সুসম্পর্ক। এমনকি জায়েদ খানের সঙ্গে সম্প্রতি ‘সোনার চর’ নামে একটি সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী। এছাড়া সমিতিতেও যাতায়াত করছেন। এমনও শোনা যাচ্ছে, এবার জায়েদের সঙ্গে একই প্যানেলে নির্বাচন করবেন মৌসুমী।

 

এসব বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন মৌসুমী। সেখানে তিনি বলেন, বলেন, সত্যি বলতে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখনও কিছু ভাবিনি। আপাতত অভিনয়, ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত আছি। এই মূহুর্তে নির্বাচন করবো কিনা সিদ্ধান্তও নিতে চাই না।

 

তিনি বলেন, ভেবে-চিন্তে আগ মূহুর্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব। কারণ আমি কখনই ভবিষ্যত নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। বর্তমানটা সুন্দর করার জন্য চেষ্টা করে থাকি। যখন নির্বাচনের সময় আসবে যদি ইচ্ছে হয় করবো আর মনে সায় না দিলে করবো না। পরিস্থিতি, সময়ের উপর নির্ভর করছে পুরো ব্যাপারটাই।

 

এদিকে গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জামিয়েছেন মৌসুমী। হঠাৎ যুক্তরাষ্ট্র সফরের কারণ কী? এ নায়িকা বলেন, আসলে মেয়ের জন্যই এবার যুক্তরাষ্ট্রে আসলাম। আগামী ২৯ অক্টোবর ওর ১৮ বছর পূর্ণ হবে। ওর নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং আরও কিছুর প্রোসেসিং করতে হবে। তাই অভিভাবক হিসেবে তার সঙ্গে এসেছি। আর এখানে আমার মা-বোনও আছেন। তাদের সঙ্গেও সময় কাটাবো।

 

আপনার স্বামী ওমর সানী আপনাদের সঙ্গে গেলেন না কেন? মৌসুমী বলেন, ভিসা জটিলতার কারণে আমাদের সঙ্গে আসতে পারল না সানী। ও থাকলে আরও ভালো লাগতো। ওকে আমরা মিস করবো।

 

এদিকে চিত্রনায়ক ওমর সানির চাওয়া মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌসুমী কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই। তারপরও আমার চাওয়া হলো- মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার দারুণ গুণাবলি আছে। সে নিজে সৎ ও আপাদমস্তক চলচ্চিত্র অন্তঃপ্রাণ। সে সমিতির সভাপতির পদ ডিজার্ভ করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here