মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ)- ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান জিয়ার পক্ষে তার সমর্থকরা নির্বাচনী শোডাউন করেছেন।
শুক্রবার (১৫) অক্টোবর সন্ধায় উপজেলার বগার বাজার থেকে শতশত মোটরসাইকেল ও অটো রিস্কা নিয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
জানা গেছে, জিয়াউর রহমান জিয়া আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের দুইবার ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আমিরাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, জিয়া রহমান জিয়া ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
নৌকার মনোনয়ন প্রত্যাশী জিয়া জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিবেদিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করতে চান। নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সবার দোয়া প্রত্যাশা করেছেন।
